ভালোবাসার ভেদপরিচয় বুঝলা না গো বুঝলা না
এক ঘরেতে খাইলা পরলা মনের নাগাল পাইলা না।
বিয়ার কাজী লিখলো কাগজ সাক্ষীসাবুদ নিয়া
দেনমোহরও লেইখা দিলো বান্ধো এবার হিয়া
চোখের ভাষা মনের আশা বোঝার ইচ্ছা করলা না
কাজী সাবে জানলো না রে মনের মিলন হইল না!
লোকে যারে সংসার বলে সংসার বলা দায়
মনের মিল না হইলে ভালোবাসার পরাজয়
পিরীত নামের কাঁচা রোদের কিরণ তুমি পাইলা না
মনের ভিতর বিজন মাঠ সেথায় বন্ধু আইলা না!