কইতে না পারে গো হিয়া/ না পারে গো সইতে।।
কঠিন জ্বালায় অঙ্গ জ্বলে/ কী করি উপায়
কালনাগিনীর দংশন যেন/ সারা অঙ্গ বায়।
কে করিবে তারে মানা/ বাঁশরী না বাজাইতে
গভীর রাইতে গো/ কোন নিদয়া বাজায় বাঁশি
হাসিয়া যাই লোক সম্মুখে/মনে অনল বাড়ে
নয়ন শূন্য অন্তর শূন্য/ কইমু আমি কারে।
মায়ার জালে বান্ধা হিয়া/ পারি না গো বইতে
গভীর রাইতে গো/ কোন নিদয়া বাজায় বাঁশি
আদালতে বিচার দিবো/ তার ঠিকানা নাই
নিরলে নিরলে হিয়া/ পুড়িয়া ফুরাই।
নজরে না দেয় দরিশন/ চায় বুঝি গো পুড়াইতে
গভীর রাইতে গো/ কোন নিদয়া বাজায় বাঁশি