কেমনরে তুই কারবা তুই ছেলে
ভুবনমাঝে সবাই একা দ্যাখ্ না চক্ষু মেলে।
ওরে বৃক্ষ যেমন ফুলেফুলে করে উপকার
পরের মাঝে তোর পরিচয় করিসরে বিচার।
মরে গেলে থাকবে রে তোর শুধুই দেহখানা
হতে পারিস ধনী কিংবা বড় অফিসার
পরের মাঝে তোর পরিচয় করিসরে বিচার।
তোর অন্তরে ভাগ করিলে মনে দুঃখ পাই
ভালোবাসার এমন জীবন পাবি নারে আর
পরের মাঝে তোর পরিচয় করিসরে বিচার।