হাসিমুখে না কউ কতা জানে বাঁচতাম না
জলের লগে ভাইসা যাইবাম আর আইতাম না।
তুমি না ডাকিলে আর ফিইরা আইতাম না।।
"কাউয়ার মুহো কমলা"কউ শুভা কি গো পায়?
ভাসো না ডুইব্বা মরো আমার কিবা দায়
তুমার জ্বালায় মনে লয় গাঙ্গো আইতাম না।।
আলতা দিয়া পাও রাঙ্গাইয়া জলে বিজাও পাও
হাছা কইরা কও কইন্যা কারে তুমি চাও?
তুমারে পাইলে আমি কিচছু চাইতাম না।।
লাজের কতা কইও না ছে জাইত বুঝি যায়
প্রেম পিরিতি করতে নিষেধ করছে বাবা মায়।
তুমার মতন বেশরম বন্ধু বানাইতাম না।।
ডিঙ্গাপুতাত ডুইব্যা মরবাম দেখতা চাইছোনি
পাষাণী কইন্যা তুমি কও রাজি হইছোনি?
আড় চোউখের তীর মারছো জানে বাঁচতাম না।।
মনের তলের সব কতা কি মুহে কওন যায় ?
পাড়ার লুকে হুনলে করবো ছি ছি হায় হায় !
মইরো না মরিলে এমন রসিক পাইতাম না ।।
হাইসা কতা কইছে কইন্যা ঢেউ উঠছে হাওরে
খুপাডা সুন্দর লাগে নাইল্যা পাতার বাহারে!
সোনার মুখে 'হ্যাঁ' না হুইন্যা বাড়িত যাইতাম না।।