যে মনেতে ঠাঁই হইল না সে কেন কাঁদায়
চোখের জলে বুক ভাইসা যায় লাগে কলিজা রে
জানি চাঁদেরও কলঙ্ক আছে সর্বজনে কয়
সেই চাঁদেরই আলো আবার হৃদয় করে জয়
মিছা কইরা সকল আশা ডুবাই মারলি যাতনায়
ফাঁকি দিবি জানতাম যদি পরতাম কি আর শিকল পায়।
ডাকলে একদিন যাইতাম উইড়া বসতাম মনের জানালায়
কতো কথা কাটতো নিশি প্রেমযুমনার কিনারায়
কেন আমায় দিলি ফাঁকি কোনবা রসের কামনায়
জীবন পুইড়া হইলো রে ছাই পিরীত নামের ছলনায়।