LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Mone khushir chan (feat. Pushpita Mitra)

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আকাশে আজ জোসনা ভরা মনে খুশির চান
বন্ধু আমার আইছে ফিইরা ছাইড়া অভিমান।

কত ফুলের মালা নিয়া করছি তোমায় আশা
কত কথা করছি উজার কইতে ভালোবাসা
কেমনে তুমি দূরে গেলা কইরা অপমান
বন্ধু আমার আইছে ফিইরা ছাইড়া অভিমান।

ছোবল খাইয়া পিরিতকেউটার মরছি প্রেমবিষে
বুকে নিয়া প্রেমকলঙ্ক জ্বলছি সর্বনাশে
পোড়া ছাইয়ে রতন খুঁইজা পাইছিরে পরান
বন্ধু আমার আইছে ফিইরা ছাইড়া অভিমান।

কষ্টে ভরা মন ধুইলাম দিঘির নয়া জলে
তারার দেশে জমছে মেলা আমার চান্দো জ্বলে
আর কোনোদিন না যাও ছাড়ি আমার জানের জান ।
বন্ধু আমার আইছে ফিইরা ছাইড়া অভিমান।

WRITERS

Md Rashid

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None