চক্ষু দুটি কাজল কালো/ গালের তিলে লাগে ভালো৷
দেহের ঢঙে ডুবাইলায় মায়ায়/ গো রূপসী- আমারে টানিলা প্রেমের মোহনায়।
চক্ষু দুটি ভ্রমরকালো/ বাবরি চুলে লাগে ভালো৷
কথার ঢঙে ডুবাইলা মায়ায়/ গো রসিয়া আমারে টানিলায় প্রেমের মোহনায়৷
পায়ে তোমার আলতা দিলে/ ভুলে দেখি গোলাপ বলে৷
মনটা হারাই ক্ষণে ক্ষণে/ খুঁইজে ফিরি জনে জনে৷
ডুইবছে এ মন তোমার কায়ায়/ গো রসিয়া- আমারে টানিলায় প্রেমের মোহনায়৷
চন্দ্র-সূর্য তোমায় মানি/ কথা তোমার মন্ত্র জানি
পাষাণ গলে তোমার চোখের ইশারায়-
হাতে তোমার আছে যাদু/ ছুঁলে গরল হয় গো মধু।
গো রূপসী, আমারে টানিলায় প্রেমের মোহনায়।