LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Opoman

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান
হাশরের ময়দানে করো না গো অপমান
পাপগুলো ঢেকে রেখো
ভালোবেসে কাছে ডেকো
কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান

পৃথিবীর ছোটখাটো পরীক্ষাতে
হৃদয়টা ভয়ে হয় জড়সরো
সফলতা পেতে তবু খাটি দিনরাত
ঈমানের ঘরবাড়ি নড়োবড়ো
ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিওনা তুমি
ইহসান করো ওগো মালিকে জাহান

নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারই নেয়ামত
উপভোগ করি প্রভু লক্ষ হাজার
শুকরিয়া করবার মেলে না তো ফুরসৎ
তবুও হই না নিরাশ এই গুনাহগার

ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও
মুখে দিও আবে কাওসারের পানি
নবীজীর শাফায়াত নসীবে রেখো
শান্তিতে ভরে দিও হৃদয়খানি
তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো ওগো
তোমাকে দেখে আমি জুড়াবো পরাণ।

WRITERS

Yousuf Bokul

PUBLISHERS

Lyrics © GAAN BAKSHO MUSIC, Verse One Media LLC, Audiam, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other