আমাদের বেঁচে থাকাটা কি অদ্ভুত তাইনা? যখন কিছু পাচ্ছিনা তখন তা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, আর পাওয়ার ঠিক পর মুহূর্তেই আকাঙ্ক্ষাটা শরতের আকাশের পেজা তুলোর মেঘের মতো যেনো উবে যায়। যার অনেক আছে সে আরো না পাওয়ার জন্য সুখী না আর যার কিছুই নেই সে অল্পতেই খুশি। কারো কাছে কথা বলার জন্য অফুরন্ত সময়, আর কারো হাতে বেঁচে থাকার গান গাওয়ার মত সময়টুকু নেই। এই আছে নেইয়ের জলোচ্ছ্বাসে ভেসে যেতে যেতেও মানুষ বাঁচে।
কেউ বাঁচে আশায়, কেউ বাঁচে ভালোবাসায়।
কেউ বাঁচে সবার মাঝে, কেউ বাঁচে একা
কেউবা বাঁচে এই ভাবনায় যদি
এই বেঁচে থাকাটাই আসল বাকি সব ফাঁকি আর তাইতো বলি