চাইনা ভাবিস কথার রাজা আমি একা
আমার কথায় কান্না পাওয়া রাত্রি জাগা
চাইনা এমন স্পষ্ট কথার খামখেয়ালী
চাইনা তোদের স্বপ্ন দেখার রঙিন ডালি
গাছের পাতা আলোছায়ার তালে তালে
গল্প শোনায় ঘাস ফুলেদের কানে কানে
তারার মালা রাত্রি জেগে গল্প করে
খোঁপায় মেঠো স্বপ্নবুনে একলা চলে
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
কেমন করে বলছে কথা বাসছে ভালো
চাইনা কথা মেঘলা মনের লজ্জা রাঙা
কেন আবার আপোষ করে নিয়ম ভাঙা
চাইনা আমি গান শোনাতে কাউকে তোদের
আমি এখন শুনবো বসে গল্প ওদের
মিশে যাবে ওদের কথা চুপ কথা মোর
চাঁদ ডোবা জল ভাবনা গুলো করবে সহজ
চুপটি করে তাইতো ওদের শুনতে থাকি
আমার কথা তোদের জন্য জমিয়ে রাখি
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
কেমন করে বলছে কথা বাসছে ভালো