LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Nishi Raat

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
নিশি রাত বাঁকা চাঁদ আকাশে
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে ।।

ভাঙ্গা ঘরে দুদিনেরই খেলাঘর
হোক ভাঙ্গা তবু এলো জোছনা
ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর
স্বপ্ন-বাসর করি রচনা
এ জীবনে যতটুকু চেয়েছি মন বলে তারও বেশী পেয়েছি ।।

জীবনেরও পথে পথে চলিতে
যত আশা গিয়েছিল ফুরায়ে
গজমোতি হার যেন ধুলিতে
ভিখারিনী পেল আজ কুড়ায়ে
এ জীবনে যতটুকু চেয়েছি মন বলে তারও বেশী পেয়েছি ।।

WRITERS

KULVIR SINGH, Nachiketa Ghosh, Pronab Roy

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other