দুর্গা পুজোর বাদ্যি বাজে আয় রে ছুটে আয়
হাসি খুশির বসলো মেলা পুজোর আঙিনায়
ঢ্যাম কুড় কুড় বাদ্যি বাজে ঢ্যাম কুড় কুড় বাদ্যি বাজে
ঢ্যাম কুড় কুড় বাদ্যি বাজে ঢ্যাম কুড় কুড় বাদ্যি বাজে
ঢ্যাম কুড় কুড় ঢাকের কাঠিতে তুলেছে আওয়াজ
আনন্দেতে মনটা আমার উঠল নেচে আজ
পুজো এলো পুজো এলো পুজো এলো
পুজো এলো পুজো এলো পুজো এলো
বছর পরে বাপের বাড়ি এলেন ভগবতী
সঙ্গে আছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী
বছর পরে বাপের বাড়ি এলেন ভগবতী
সঙ্গে আছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী
তাই বুঝি আজ ঘরে ঘরে আলোক ঝিলমিল সাজ
তাই তো সবাই ভুলেছে আজ ঘরের যত কাজ
পুজো এলো পুজো এলো পুজো এলো
পুজো এলো পুজো এলো পুজো এলো
শরৎ এলো শরৎ এলো তাই তো এতো আলো
পুজোর ছুটি পুজোর ছুটি সব বাচ্চারই ভালো
শরৎ এলো শরৎ এলো তাই তো এতো আলো
পুজোর ছুটি পুজোর ছুটি সব বাচ্চারই ভালো
ঢাক বাজে আর ঢোল বাজে ওই সঙ্গে বাজে কাঁসি
আমরা নাচি তাথৈ তাথৈ বাজে পাতার বাঁশি
ঢাক বাজে আর ঢোল বাজে ওই সঙ্গে বাজে কাঁসি
আমরা নাচি তাথৈ তাথৈ বাজে পাতার বাঁশি
তাই যে খুশির তুফান ছোটে সবার মনে আজ
তাই তো সবাই ভুলেছে আজ ঘরের যত কাজ
পুজো এলো পুজো এলো পুজো এলো
পুজো এলো পুজো এলো পুজো এলো
পুজো এলো পুজো এলো পুজো এলো