LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

E To Kanna Noy Amar

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
এ তো কান্না নয় আমার
এ যে চোখের জলের মুক্তাহার
আমার পরতে ভালো লাগে
বঁধু তোমারই পথ চেয়ে
এ তো কান্না নয় আমার
এ তো দীর্ঘনিশ্বাস নয়
নেই এখানে ব্যথা
এ তো দীর্ঘনিশ্বাস নয়
নেই এখানে ব্যথা
এ যে আমার চুপি চুপি
গাওয়া গানের কথা
আমার গাইতে ভালো লাগে
বঁধু তোমারই পথ চেয়ে
এ তো কান্না নয় আমার
মালা আমি ফেলিনি তো ছিঁড়ে
অসাবধানে আঙুল লেগে
কিছু ফুল আপনি গেছে ঝরে
মালা আমি ফেলিনি তো ছিঁড়ে
আমার দুঃখ কিছুই নেই
অনেক সুখী আমি
আমার দুঃখ কিছুই নেই
অনেক সুখী আমি
কেন আমার আসে না ঘুম
বোঝো না তো তুমি
এ রাত জাগতে ভালো লাগে
বঁধু তোমারই পথ চেয়ে
এ তো কান্না নয় আমার
এ যে চোখের জলের মুক্তাহার
আমার পরতে ভালো লাগে
বঁধু তোমারই পথ চেয়ে
এ তো কান্না নয় আমার

WRITERS

PULAK BANERJEE, SAILEN MUKHERJEE

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist