এখানে সবাই রাজা সকলেই মহারানী
সুখে সে সেলাম করে চায় তাকে যে যখনই
এই পৃথিবী শুধুই গানে খুশির গান চিরদিনে
এখানে আলোর মালায় দিন রাত সব একাকার
দু চোখের পাতায় পাতায় খেয়ালের রঙিন বাহার
এখানে আলোর মালায় দিন রাত সব একাকার
দু চোখের পাতায় পাতায় খেয়ালের রঙিন বাহার
হাসিতে খুশিতে ভরানো এই লগন
এখানে সবাই রাজা সকলেই মহারানী
সুখে সে সেলাম করে চায় তাকে যে যখনই
এই পৃথিবী শুধুই গানে খুশির গান চিরদিনে
এখানে হাত বাড়ালেই ছোঁয়া যায় রামধনুকে
হুকুমের বান্দা হয়ে ফুটে ফুল কাঁটার বুকে
কত যে রঙেতে রাঙানো এই জীবন
এখানে সবাই রাজা সকলেই মহারানী
সুখে সে সেলাম করে চায় তাকে যে যখনই
এই পৃথিবী শুধুই গানে খুশির গান চিরদিনে হুঁ