ফুল বাগানের গোলাপ দেখো সুবাসে অনন্য
মদীনাতো ধন্য হলো প্রিয় নবীর জন্য ||
তাইতো আমি বারে বারে তার প্রেমেতে ভাসি
নিজের প্রানের চেয়ে আমি তাকে ভালবাসি ||
তার প্রেমেতে হবো আমি, পাগল বলে গন্য । ঐ
ওই মদীনা বড়ই সুখি আছে খুবি সুখে
প্রিয় নবী আছেন শুয়ে তার আদুরে বুকে ||
নবী পেয়ে হইলো সোনা, হইলো যে সে ধন্য । ঐ
আমার মনে ভীর করে যায় কত ছবি এসে
সব মুছে দেই রাখি শুধু তার ছবিটাই শেষে ||
মদীনা তাই আমার কাছে সেরা দামী পন্য । ঐ