LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Eid Mubarak

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
রোযার শেষে দূর আকাশে
উঠলো ঈদের চাঁদ
সবার ঘরে ঈদের আমেজ
ভাঙলো খুশির বাঁধ ||
গাইছে সবাই মনের সুখে
নুরানি সংগীত

ঈদ এসেছে ঈদ এসেছে
ঈদ মোবারক ঈদ ||

মুমিন হৃদে খুশির জোয়ার
কাটলো আঁধার রাত
হিংসা বিবাদ ভুলে সবাই
মিলাই হাতে হাত ||
সাজলো ধরা নতুন সাজে
ভাঙলো সবার নিদ—

ধনী গরীব জাত ভেদাভেদ
সবই হলো শেষ
শান্তি মাখা সম্প্রীতি তে
ভরলো পরিবেশ ||
মধুর সুরে গজল বাজে
গাইছে সবাই গীত—

বঞ্চিত আর দুখী যারা
দিবো তাদের ডাক
সবার মুখের সুখের হাসি
উচলে পড়ে যাক ||
মিষ্টি হাসির আমেজ দিয়ে
ভাঙুক মনের ভিদ—

PUBLISHERS

Lyrics © Sentric Music

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other