তুমি এসে খুলে দিলে হৃদয়ের বন্ধ জানালা
আমার হৃদয়ের কামলীওয়ালা ।
ঘোর আধারে আলোর প্রদীপ জেলেছো তুমি
তোমার আগমনে আলোকিত এই বিশ্ব ভুমি ।।
আধারে কেটে যেতো সকল বেলা । ঐ
জনম জনম তুমি আমার আশার আলো ।।
তাইতো তোমায় জীবন দিয়ে বেসেছি ভালো
ভালবেসে যাবো ওগো মদীনা ওয়ালা । ঐ