তোমারই নামে পাখি গান গেয়ে যায়
তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়।
নদী বহে নিরবধি তোমার নামে
ঝর্ণা ঝরে সে তো তোমার নামে
শত বেদনায় কভু ভোলেনা তোমায়।
তব নামে পূব আকাশে সূর্য ওঠে
বাগানে বাগানে শত কুসুম ফোটে
নীল আকাশ নীলিমাতে সাজায় আসর
রংধনু সাত রঙে রাঙায় বাসর
আলো যে ছড়ায় সেথা তারায় তারায়।
তোমাকে ঘিরে যতো স্বপ্ন আশা
হৃদয়ে হৃদয়ে যতো ভালোবাসা
তাসবীহ্ জপে সবে বসে নিরালায়।