LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Tomar Namer Zikir

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
তোমার নামের যিকির সদা
হৃদয় জুড়ে দেয় দোলা
সকাল বিকেল সাঁঝের বেলা
মিটায় আমার মনের জ্বালা
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ
সুবহানআল্লাহ হামদান লিল্লাহ।

গাফেল মানুষ দূরে থাকে
তোমার নামের যিকির থেকে
অবোধ পাখি গাছের ডালে
বসে বসে তোমায় ডাকে
সাগর নদীর উর্মিমালা, তোমার নামে করে খেলা।
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ
সুবহানআল্লাহ হামদান লিল্লাহ।

আকাশ বাতাস চন্দ্র তারা
আরো তোমায় চিনলো যারা
তোমার নাম যপে তারা
হয়ে সবে আপনহারা
আমি তোমার যিকির মালা, গাঁথি বসে সারা বেলা।
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ
সুবহানআল্লাহ হামদান লিল্লাহ।

WRITERS

Hasan Mujtaba, Tahmida Tasnia

PUBLISHERS

Lyrics © GAAN BAKSHO MUSIC

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other