ভাগ্যের পরিহাসে যান সীতা বনবাসে
পাষাণী অহল্যা হলো মানবী যে তাঁরই দানে
পথে যেতেই যেতে যদি কাঁটা বেঁধে পায়
এগিয়ে যেতেই হবে নেই তো উপায়
ভারী এ সকল সুখ ভয়ে দুরু দুরু বুক
কেমনে হারানো সুখ ফিরিয়ে আনে
দত্যি দানব লুকিয়ে আছে বাড়ায় যদি হাত
ভয়টা কিসের ডাইনি বুড়ির মশাল হাতে আছে
তার আলোতেই পার হবে পথ আসবে না কেউ কাছে
লব কুশ দুটি ভাই পাতার কুঠিরে
বাল্মীকি করেন মানুষ সে ভাই দুটি রে
কে তাঁদের পিত তাঁর কি যে পরিচয়
সবুজ কোমল প্রাণে ছিল সংশয়
দিন যেত ভেবে ভেবে রাত যেত চলে
হয়তো জানতো না যুদ্ধ না হলে
যজ্ঞের ঘোড়া বুঝি তাই ধরলো
রাম সীতারই মিলন তাঁরা করলো