ওলো সই দেখে যা রে দেখে যা
মরদ আমার নাগর বনেছে আমায় মাথায় তুলেছে
ওলো সই দেখে যা রে দেখে যা
মরদ আমার নাগর বনেছে আমায় মাথায় তুলেছে
অমন করে গাসনে দুগ্গা আমার গাইতে সাধ হচ্ছে
কে মানা করছে গা না গা গাইতে পারলে গা ক্যানে
ওলো সই দেখে যা রে দেখে যা
ডাগর নয়ন ছোবল মেরেছে বিষ মাথায় উঠেছে হা হা হা
ওলো সই দেখে যা রে দেখে যা
ডাগর নয়ন ছোবল মেরেছে বিষ মাথায় উঠেছে
মিঠার মধ্যে মিঠা রে ভাই মিঠা পানের পাতা
তার অধিক মিঠা তোমার রাঙা ঠোঁটের কথা হা হা হা হা
পরপুরুষের পিরিতি যে আরো মিঠা হে প্রাণ রসে মজেছে
ওলো সই দেখে যা রে দেখে যা রসে পরাণ নাইতে লেগেছে
দুগ্গা রে ও দুগ্গা অ ধুকধুকানি বুঝিস কি ধুকধুকানি
বুকের ভেতরটা যেন হাপরের মতো ফুসফুস ফুসফুস করে খালি ধুকপুক ধুকপুক করছে
সব্যনাশে মাস যে নাগর ভরা ভাদর মাসে
ভরা দেহের কানায় কানায় আরো সব্যনাশ
কারো বেশি সব্যনাশী ভালোবাসা হে আমায় ফাঁদে ফেলেছে
ওলো সই দেখে যা রে দেখে যা জংলা পাখি পোষ মেনেছে