পথের শেষ কোথায় শেষ কোথায় কী আছে শেষে
এত কামনা এত সাধনা কোথায় মেশে
ঢেউ ওঠে পড়ে কাঁদার সম্মুখে ঘন আঁধার
ঢেউ ওঠে পড়ে কাঁদার সম্মুখে ঘন আঁধার
পার আছে গো পার আছে-- পার আছে কোন্ দেশে
আজ ভাবি মনে মনে মরীচিকা-অন্বেষণে হায়...
আজ ভাবি মনে মনে মরীচিকা-অন্বেষণে
বুঝি তৃষ্ণার শেষ নেই নেই মনে ভয় লাগে সেই--
বুঝি তৃষ্ণার শেষ নেই নেই মনে ভয় লাগে সেই--
হাল-ভাঙা পাল-ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে
শেষ কোথায় শেষ কোথায় কী আছে শেষে পথের