কলকাকলির উচ্ছ্বাসে উল্লাসে
এই দেশ এই দেশ এই দেশ আমার
এই দেশ এই দেশ আমার বাংলাদেশ।
নদীর মতো স্বপ্নরা বয়ে চলে
মুক্ত আকাশে ডানা মেলে উড়ে চলে
প্রাণ খুঁজে পাই এ দেশে আমি চির স্বপ্নের এই দেশ।
ভোরের আজানে চেতনা আমার আলো হয়ে ছড়িয়ে পড়ে
ঘুম ভাঙানি পাখি মন খুলে গেয়ে যায়
খোদায়ি ইশারা পেয়ে আমি অবাক মুগ্ধতা ফিরে পাই
জন্মভূমি এই দেশ মাতৃভূমি এই দেশ
এদেশের শীতল মাটি শিখিয়েছে
হরিৎ বাঁশবন বটেরও ছায়া দিয়েছে
আমি তন্ময়তায় কৃতজ্ঞতায় ফিরে দেখেছি এ দেশ