গভীর সাগরে নেমে মুক্তা খোঁজ
তবু ভেতরের তুমিটাকে খোঁজনা
যদি না জানো তোমার "তুমি"কে
রঙ রুপ দেখনি তো ভালোবাসার
তবু ব্যাকুল হয়ে তাকে ছুঁতে চাও।
অন্তর জ্বালা পোড়া কভু দেখনি
বিরহ দহনে তবু জ্বলে পুড়ে যাও
লুকিয়ে স্বর্গ যার প্রেমেতে তোমার
কেঁদেছ কতটা তার প্রেমে জড়িয়ে।
নিক্তি দিয়ে কতো দেখো মেপে জুকে
সোনা রূপা তার আছে কতো টুকু ঠিক
হীরা মতি পান্না আছে কি সঠিক
ঈমানের পাল্লাতে যদি খোঁজ নিজেকে
পাবে হারিয়ে ফেলা " তোমার তুমি কে?