মইরা গেলে পইড়া রবে মাটির দেহ
খোঁজ নেবে না বন্ধু তোমার আপন কেহ।
নাম ধরে কেউ ডাকবে না তো বলবে সবাই লাশ
কীসের তরে জীবনটারে করলা যে বিনাশ!
সম্পদের-ই পাহাড় তুমি গড়লা ভবে
সব ছেড়ে আজ অন্ধকারে থাকতে হবে।
বিলাসবহুল অট্টালিকা তোমার বাড়ি
দামি সোফা দামি জুতা দামি গাড়ি।
সব ছাড়িয়া যাইবা তুমি বন্ধ হলে শ্বাস।
তোমার ভয়ে আতংকিত ছিলো সবাই
ক্ষমতারই দাপট পেয়ে করলা বড়াই।
গরীব দুঃখী অসহায়ের করছো ক্ষতি
চোখ তুলে কেউ তাকায়নি তো তোমার প্রতি।
কোথায় গেলো বাহাদুরি মন্দ অভিলাষ?
দাওনি সাড়া মহান রবের ডাকে কভু
তাঁর হুকুমের ধার ধারোনি যিনি প্রভু।
নাফরমানি গুনার মাঝেই ডুবে ছিলে
হয়নি স্মরণ রবের কথা তোমার দিলে।
পাপ আঁধারেই মত্ত ছিলে তুমি বারো মাস