তোমার আমার প্রেম যেন এক গল্প কবিতার
হৃদয় মাঝে জড়িয়ে রবে আজীবন আমার।
তুমি আমার চাওয়া পাওয়া তুমি সুখের নদী,
সব হারাতেও রাজি আমি তোমায় পাই যদি।
কাছে এলে মনে হয় স্বর্গ নেমেছে বুকে,
সব বেদনা ভুলে যাই তোমার ঐ চাঁদের মুখে।
তোমার আমার প্রেম যেন এক গল্প কবিতার
হৃদয় মাঝে জড়িয়ে রবে আজীবন আমার।