আর সবার অগোচরে ভিড়ে মিশে যাই,
কোনো অবকাশ নেই চোখের জলের,
যদি শরীরের স্তূপে আমাকেই চোখে পড়ে যায়
চেনা স্বপ্নের ঘাত-প্রতিঘাত,
চেনা পিছুটান, চেনা অভিমান,
চেনা পাখিদের সুরে চেনা গান,
চেনা স্বাদ, চেনা প্রতিবাদ,
চেনা বৃষ্টিতে ভেজা চেনা ছাদ,
চেনা ক্ষিধে পেটে চেনা আক্রোশ,
চেনা রঙে রঙে হ’লো বেরঙীন,
চেনা অভিশাপ, চেনা সন্তাপ,
চেনা ভুল হয়ে গেলে ক’রো মাফ,
চেনা শেষবার বলা “চুপ কর!”