LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Boishomyo Blues

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
বহুতল প্রাসাদের ভিড়ে

দ্যাখো ক্লান্ত কলকাতা,

আমরা এখনো ইনিয়ে বিনিয়ে বলি

সাম্যবাদের কথা,

টাকা ঝলমলে শপিং মল

ফুড কোর্টের অবসরে

খাওয়া না-খাওয়ায় দিশেহারা,

তবু কেন মানুষ আধপেটা মরে?


অলিতে গলিতে আনাচে কানাচে

কত রঙবেরঙের আবাসন,

সূর্যের আলো আসতে পারে না ঘরে,

নাগরিক নির্যাতন!

এখানে ওখানে সারাদিন লেগে থাকে

মধ্যবিত্ত কোলাহল।

এত মানুষের আশ্রয় হ’লো,

তবু সবুজের চোখে কেন জল?


এই শহরের ক্ষতবিক্ষত কিছু

বৈষম্যের ছবি রঙীন মলাটে পুরে

লিখতে চাইছি নাগরিক স্বরলিপি

আমার পুরোনো গানে।

বলে গেছে কেউ শেষরাতে এসে কানে কানে;

“কিছু সমুদ্রে ঢেউয়ের অভাব নেই,

কিছু কিছু কিছু প্রশ্নের জবাব নেই।।”

WRITERS

KABIR CHATTOPADHYAY

PUBLISHERS

Lyrics © IPRS, Royalty Network

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other