এলোমেলো কথাগুলো বুকের পাঁজরে বাসা বাঁধে,
পুরোনো দিনের স্মৃতি হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়,
অতীতের নেশা ফিরে আসে অপরিচিত স্বাদে,
সবকিছু ছেড়েছুড়ে খালি পায়ে হেঁটে যেতে চায়।
ফেলে আসা বেহিসেবী দিনগুলো মুছে ফেলে
এখানে সকাল ঘুমের ঘোরে স্বপ্ন খুঁজে যায়,
এখানে স্বপ্ন সবার চোখেই ভাসে,
এখানে মানুষ দুঃখ ভুলে আকাশ ছুঁতে চায়,
এখানে মানুষ মানুষকে ভালোবাসে।
সাদা কালো কালো সাদা পৃথিবী চলছে এ শহরে,
ভালোবাসা, কেনা-বেচা, ঘরে বসে সুমনের গান,
তবু নিজের মধ্যে কেন নিজেকে হারাই বারেবারে?
হাতছানি দেয় খালি রাস্তার বাউলিয়া টান!
তুমিও তো বারবার চলে যেতে চাও,
শেকড় ছিঁড়বো বলে তোমার চোখেই
এখানে তোমার অচেনা ভাষায় স্তব্ধতার প্রশ্রয়,
এখানে তোমার গন্ধ ভেসে আসে,
এখানে মানুষ দুঃখ ভুলে আকাশ ছুঁতে চায়,
এখানে মানুষ মানুষকে ভালোবাসে।।