একটা মেয়ের গল্প আমার ভীষণ ভালো লাগে,
তার সহজ সুরে অন্য কারো গান,
তার টেবিলেতে অন্য কারো ডায়েরি খুলে রাখা,
তার কাছে আমার অনেক অভিমান।
সেই মেয়েটা হাত বাড়াতে চায় না কারো দিকে,
তবু তারই কথা ভাবছি বসে একলা বোকার মত,
আমি পাচ্ছি খুঁজে দুঃখ ভোলার সুর।
এই শহরে কেউ কাঁদে না কারো কথা ভেবে,
কেবল বিজ্ঞাপনের রঙীন ছবি আঁকে,
সেই মেয়েটার এসব কিন্তু পোষায় না একদম,
মেয়েটা নিজের মাথার মধ্যে থাকে,
আমার সাহসও নেই বলার তোকে হয়তো ভালোবাসি,
খুঁজতে যেতে পারি অনেকদূর।
তুই থাক বা না থাক, জানিস বা না জানিস আমার কথা,
আমি পাচ্ছি আমার দুঃখ ভোলার সুর।
কী জানি কী বলবো আমি স্বপ্ন দ্যাখার আগে,
আমি অনেক কথাই পাশ কাটিয়ে যাই!
সবার আগে তোমার চোখে বৃষ্টি আসবে বলে
আমি চাই না আমার জন্য মানুষ দুঃখ পেয়ে থাকে,
তাই মনের কথা মনেই চেপে রাখছি কোনোভাবে;
সেই মেয়েটা আমার দুঃখ ভোলার সুর।।