ধুলোবালিমাখা ধূসর শহরটায়,
এই ছোট্টবেলার শহরটাকে চিনতে যতই চেষ্টা করি,
শহর আমার কেবল পাল্টে যায়।
দু’ চোখ বুজে হাঁটছে সবাই,
কামড়ে ধরছে বেঁচে থাকার ভয়।
মুখসাবাসি দিচ্ছে নিজেকেই!
কোথায় যেন লুকিয়ে পড়তে চায়।
শহর আমার কেবল পাল্টে যায়।
এখন যানজটে আর ধূসর ধোঁয়ায়
মুখের ভাষা বুঝতে পারা দায়।
গানের ভাষা, প্রাণের ভাষা,
এদিকে রবীন্দ্রনাথ বড়ই বিপর্যস্ত
(কারণ) মানুষ আমার ভালোবাসতে চায়।।