ধরলি কেন হাত, অল্পে কুপোকাত,
দেখেছি যবে, সেই ভেবেছি কবে
হবে প্রেম ঠিক, গল্পের মতন।
ধরলি কেন হাত, অল্পে কুপোকাত,
দেখেছি যবে, সেই ভেবেছি কবে
হবে প্রেম ঠিক, গল্পের মতন।
তার ওপরে সাদা শাড়ি, খোলা চুলে দেখে
বৃষ্টি নামেনি তাও মেঘ জমেছে।
ক্ষত যত বুকে যেন একটু কমেছে।
জানতে চাইবনা কারণ, তবে করবনা বারণ,
চাইব শুধু ধরবি হাত ধরেছিলি যেমন করে আবার।
না ডাকবনা পিছু, চাইবনা আর কিছু ,
দুই'য়ে দুই'য়ে চার , দুই'য়ে দুই'য়ে চার।
দুই'য়ে দুই'য়ে চার , দুই'য়ে দুই'য়ে চার।
হঠাৎ মানছেনা আর ইচ্ছেগুলো,
তার ওপরে ছোট্ট টিপ, গালে টোল দেখে
ফুল ধরেনি তাও, বসন্ত এসেছে।