LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Premer Mohol Bhangle Ekbar Keu Ar Gore Na

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
এক মানুষের প্রেমে মানুষ দুইবার পড়ে না
শিল্পী : খায়রুল ওয়াসী
গীতিকার ও সুরকার : প্রসেনজিৎ ওঝা
সংগীত আয়োজন : বিজন দাস
লেবেল : আমার গান
১৭/০৫/২০২৪

তোরে এতো ভালোবাসলাম তবু
আমায় বুঝলি না।
সুখের আশায় ছাইড়া গেলি
সুখতো পাইলিনা।২
দুখ পাইয়া ফিরা আসলি
ফিরে আইসা আমায় চাইলি
আমি তোর আর হবো না।
প্রেমের মহল ভাঙলে একবার
কেউ আর গড়ে না।
এক মানুষের প্রেমে মানুষ
দুই বার পড়ে না।।

মন ভাঙিতে যে জন পারে
সে বড়ই নিষ্ঠুররে বন্ধু
বড়ই নিষ্ঠুর।
আপন মানুষ ছাইড়া দিয়া
যায় সে অচিনপুর রে
যায় সে অচিনপুর।। ২
নিজের স্বার্থ খুঁজে পাইলে
সে আর সরে না।।
প্রেমের মহল ভাঙলে একবার
কেউ আর গড়ে না।
এক মানুষের প্রেমে মানুষ
দুই বার পড়ে না।।

WRITERS

Protune, Prosenjit Ojha

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other