মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুতবেগে
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুতবেগে
করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে
ধরণী পর ঝরে নিরঝর মোহন মধু শোভা
ধরণী পর ঝরে নিরঝর মোহন মধু শোভা
ফুলপল্লব গীতগন্ধ সুন্দর বরণে
বহে জীবন রজনীদিন চিরনূতন ধারা
বহে জীবন রজনীদিন চিরনূতন ধারা
করুণা তব অবিশ্রাম জনমে মরণে
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ
কত সান্ত্বনা কর বর্ষণ সন্তাপ হরণে
জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব
জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব
শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয় চরণে