বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বাজে অসীম নভোমাঝে অনাদি রব
বাজে অসীম নভোমাঝে অনাদি রব
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্যে
পরম এক সে রাজরাজেন্দ্র রাজে
একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্যে
পরম এক সে রাজরাজেন্দ্র রাজে
বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত
বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা