এই লভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর
পুণ্য হল অঙ্গ মম ধন্য হল অন্তর
এই লভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর
আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে
আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে
হৃদ্গগনে পবন হল সুরভিতে মন্থর
এই লভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর
এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত
এই তোমারি মিলনসুধা রইল প্রাণে সঞ্চিত
এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত
এই তোমারি মিলনসুধা রইল প্রাণে সঞ্চিত
তোমার মাঝে এমনি করে নবীন করি লও যে মোরে
তোমার মাঝে এমনি করে নবীন করি লও যে মোরে
এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর
এই লভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর
পুণ্য হল অঙ্গ মম ধন্য হল অন্তর
এই লভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর