LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Taai Tomar Ananda Aamar Par-Madhumita

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নীচে
আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হত যে মিছে
তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নীচে
আমায় নিয়ে মেলেছ এই মেলা
আমার হিয়ায় চলছে রসের খেলা
আমায় নিয়ে মেলেছ এই মেলা
আমার হিয়ায় চলছে রসের খেলা
মোর জীবনে বিচিত্ররূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে
তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নীচে
তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি
ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি
তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি
ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি
তাই তো প্রভু হেথায় এলো নেমে
তোমারি প্রেম ভক্তপ্রাণের প্রেমে
তাই তো প্রভু হেথায় এলো নেমে
তোমারি প্রেম ভক্তপ্রাণের প্রেমে
মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে
তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নীচে
আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হত যে মিছে
তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নীচে

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other