LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Taar Anta Naai Go Je Anande-Madhumita

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ
তার অণু পরমাণু পেল কত আলোর সঙ্গ
তার অন্ত নাই গো নাই
তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ
তার অণু পরমাণু পেল কত আলোর সঙ্গ
তার অন্ত নাই গো নাই
তারে মোহন মন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ
তারে দুলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ
তার অন্ত নাই গো নাই
আছে কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ্ন
সে যে কত রঙের রসধারায় কতই হল মগ্ন
তার অন্ত নাই গো নাই
কত শুকতারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ
কত বসন্ত যে ঢেলেছে তায় অকারণের হর্ষ
তার অন্ত নাই গো নাই
সে যে পান পেয়েছে পান করে যুগযুগান্তরের স্তন্য
ভুবন কত তীর্থজলের ধারায় করেছে তায় ধন্য
তার অন্ত নাই গো নাই
সে যে সঙ্গিনী মোর আমারে সে দিয়েছে বরমাল্য
আমি ধন্য সে মোর অঙ্গনেতে কত প্রদীপ জ্বাললো
তার অন্ত নাই গো নাই
তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ
তার অণু পরমাণু পেল কত আলোর সঙ্গ
তার অন্ত নাই গো নাই

WRITERS

Rabindranath Tagore

PUBLISHERS

Lyrics © INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other