তোমার নামও লিখে ফেলি ভুলে।
চোখ রাখবোনা জাহাজের মাস্তুলে।
নাবিক জানে ভুলে থাকার মন্তর।
আমি শুধু ঢেউয়ে ঢেউয়ে ভাসি
কেন দুখ পেতে তোমার কাছে আসি।।
হৃদয়ের ক্ষত গভীর হলেও জানি
ব্যবধান ভালো, ঝরা ফুল হোক বাসি।।
নাবিক জানে ভুলে থাকার মন্তর।
আমি শুধু ঢেউয়ে ঢেউয়ে ভাসি
কেন দুখ পেতে তোমার কাছে আসি।।