LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Tumi Bina Ami Jeno (manna Dey)

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
তুমি বিনা আমি যেন আধখানা
এক চেখে দেখি যেন এক পায়ে চলি
এক হাতে বাজানো যেন তালি
হায় বিধি কে এমন দিলো যে বলি
হায় বিধি কে এমন দিলো যে বলি
তুমি বিনা
কেন তুমি বোঝোনি আমি যে তোমার
শয়ন স্বপন তুমি বিনা ছারখার
কেন তুমি বোঝোনি আমি যে তোমার
শয়ন স্বপন তুমি বিনা ছারখার
তুমি গলে নেবে বলে গেঁথেছি এ হার
গেঁথেছি এ হার
তা না হলে সবই দেব জলাঞ্জলি
তা না হলে সবই দেব জলাঞ্জলি
তুমি বিনা
দিনমানে ঘুরি বনে করি সন্ধান
যে সুখ নিজেরই হাতে দিনু বলিদান
দিনমানে ঘুরি বনে করি সন্ধান
যে সুখ নিজেরই হাতে দিনু বলিদান
ভালোবেসে যে চাহেনি কোনো প্রতিদান
কোনো প্রতিদান
তার প্রেম দাবানলে শুধু যে জ্বলি
আজ তার প্রেম দাবানলে শুধু যে জ্বলি
তুমি বিনা
এ দেহ পূজার ফুল চরণে তোমার
করিতে সমর্পন সাধ যে আমার
এ দেহ পূজার ফুল চরণে তোমার
করিতে সমর্পন সাধ যে আমার
সে ফুল ভাসায়ে দিব জলেতে এবার
জলেতে এবার
মিছে ফুটেছে কলি এলোনা অলি
মিছে ফুটেছে কলি এলোনা অলি
তুমি বিনা
জানিনা আরো কে আছে আমারি মতন
হাতেরই রতন ফেলে খোঁজে যে রতন
জানিনা আরো কে আছে আমারি মতন
হাতেরই রতন ফেলে খোঁজে যে রতন
সে যে মালা গেঁথেছিল করিয়া যতন
করিয়া যতন
সে মালা ধূলিতে ফেলি এসেছি চলি
সে মালা ধূলিতে ফেলি এসেছি চলি
তুমি বিনা আমি যেন আধখানা
এক চেখে দেখি যেন এক পায়ে চলি
এক হাতে বাজানো যেন তালি
হায় বিধি কে এমন দিলো যে বলি
হায় বিধি কে এমন দিলো যে বলি

WRITERS

Salil Chowdhury

PUBLISHERS

Lyrics © IPRS, INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

From This Artist