LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Kalemar Potaka

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
কোন একদিন এ দেশের আকাশে
কালেমার পতাকা দুলবে
সেদিন সবাই খোদায়ী বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে ।

সেদিন আর রবে না হাহাকার
অন্যায় জুলুম অবিচার
থাকবে না অনাচার দুর্নীতি কদাচার
সকলেই শান্তিতে থাকবে ।

একাকিনী রমণী নির্জন পথে যাবে
কোনজন কটু কথা কবে না
কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে
খুন আর রাহাজানি রবে না
সেই দিন আর নয় বেশি দূরে
আর কিছু পথ গেলে মিলবে ।

অশান্তির কোপানলে মরিস না ধুঁকে ধুঁকে
আয় তোরা দিকে দিকে ছুটে আয়
যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে
শান্তি আসিতে এই দুনিয়ায়
খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর
মানুষের শান্তি না মিলবে ।

WRITERS

Lokman Hekim, Rokonuzzaman Rokon

PUBLISHERS

Lyrics © GAAN BAKSHO MUSIC, Verse One Media LLC, Audiam, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other