LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Obinnyosto Chul

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
অবিন্যস্ত চুল তোমার
দেখে জাগে শিহরণ আমার
তুমি আছো ঘুমিয়ে পাশে
রোদের আল্পনা গায়ে মেখে

তোমাকে দেখা ভোরে
অথবা দুপুরে তুমি এক নও

তোমারই স্পর্শে জেগে ওঠে
আমার ভেতরের সবই
তোমার নিঃশ্বাসে পোড়ে
আমি ধীরে ছাই হয়ে যাই

তোমার ভাঁজে আমি হারাই
চুলের ঘ্রাণে নেশায় মাতি
তুমি আছো আর আমি আছি
প্রেমের জলে মাখামাখি

তোমার নিঃশ্বাসে পুড়ে
আমি ধীরে ছাই হয়ে যাচ্ছি

তোমার চোখ খোলো না এখন
থাক না এই দুপুর আরো কিছুক্ষণ
ঘুমিয়ে থাকা তুমি আমার
নির্জন প্রণয়-স্বর্গদ্বার

তোমারই স্পর্শে জেগে ওঠে
আমার ভেতরের সবই
তোমার নিঃশ্বাসে পোড়ে
আমি ধীরে ছাই হয়ে যাই

WRITERS

Ridwan Islam

PUBLISHERS

Lyrics © O/B/O DistroKid

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other

LyricIQ Analysis

Top Emotion

Enjoyment

Sentiment
Thumbsup IconThumbsup Icon
Theme

None

From This Artist