আল্লাহুম্মা সাল্লিআলা সাইয়েদীনা মোহাম্মাদিন
ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন
আল্লাহুম্মা সাল্লিআলা সাইয়েদীনা মোহাম্মাদিন
যার নাম আছে লেখা প্রভুরও আরশে
তার নামেতে দূরুদ পড়ি আমরা প্রতিদিন
আল্লাহুম্মা সাল্লিআলা সাইয়েদীনা মোহাম্মাদিন
যার কারণে মা আমিনা ধন্য হলো
আরব দেশে তার অছিলায় শান্তি এলো
তার নামেতে সালাম ভেজি আমরা নিশীদিন
আল্লাহুম্মা সাল্লিআলা সাইয়েদীনা মোহাম্মাদিন
যার অছিলায় নাজিল হলো পবিত্র কোরআন
তার অছিলায় ধন্য হলো সারাটি জাহান