নূর নাবীজির আগমনে ধন্য হলো ধরা
দোজাহানের বাদশা তুমি ওগো কামলিওয়ালা
তাইতো তুমি মোমিন হৃদে খুশিরো দোলা
সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মুহাম্মাদ রসূলুল্লাহ।
এতিম হয়ে এলেন তিনি কোলে মা আমিনার
উম্মতের লাগি অশ্রু ঝরায় সোনার মাদিনায়
ওগো নাবী ধ্যানের ছবি দেখা কেন দাওনা
সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মুহাম্মাদ রসূলুল্লাহ।
তোমার আগমনে ঘুচে গেল জাহেলিয়াতের যুগ
অন্যায় রাহাজানি মিটে গেল এলো পরম সুখ
পরলো সবে তোমার প্রেমে তাওহীদের মালা
সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মুহাম্মাদ রসূলুল্লাহ।