LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Santir Mohadut

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
তোমার নামে দরুদ পড়ি
হতাশা হয় বিলীন
শান্তির মহা দ্যুত তুমি নাবি
তুমি যে আল আমিন।।

আনতা রহমাতুল্লিল আলামিন।।

পাপাচার ঢাকা যখন ছিল
আরবের ওই ভূমি
নিঃস্ব ছিল মানবতা
ইনসাফ গড়েছ তুমি
তোমার আগমনে হেসে ওঠে
আরবের ওই জামিন
আন্তা সাইয়েদুল আমিন
আনতা রহমাতুল্লিল আলামিন।।

বর্বরতার তপ্ত আগুন
জলে ধরনীর বুকে
নির্যাতনে অবিচারে
মরে অসহায় ধুকে

তোমার পরস পেয়ে এই যে ধরায়
অনাচার হলো যে লীন
আন্তা সাইয়েদুল আমিন
আনতা রহমাতুল্লিল আলামিন।।

পিতা হয়ে নিজ কন্যাকে
কবর দিত যারা।।
তোমার ছোয়ায় সোনার খনি
ধন্য মানুষ তারা
অশান্ত এ পৃথিবীতে
বাজল সুখেরই বীন
আন্তা সাইয়েদুল আমিন
আনতা রহমাতুল্লিল আলামিন।।

WRITERS

Raihan Siddiquee

PUBLISHERS

Lyrics © GAAN BAKSHO MUSIC, Verse One Media LLC, Audiam, Inc.

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other