দাবানলে সবুজের বন পুড়ে যায়
অবুঝের মন পোড়ে অনুশোচনায়
রহমতের পানে ফিরে ফিরে চায়
তুমি মাফ করে দাও, মাফ করে দাও
শিউলায় ঢেকে গেছে মনেরও জমিন
আমলের চাষাবাদ হয়নি করা কোনদিন
তুমি মাফ করে দাও, মাফ করে দাও
কাঠে ঘুন ধরার মতো পাপে ধরেছে
কুড়ে কুড়ে আমায় শুধু মেরেছে
একটু রহম ধারায় ভিজিয়ে দাও হৃদয়
তুমি মাফ করে দাও, মাফ করে দাও
PUBLISHERS
Lyrics © GAAN BAKSHO MUSIC, Verse One Media LLC, Audiam, Inc.