LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Amar Chitto Tomar Vritto

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
আমার চিত্ত তোমার ভৃত্য
শিল্পী : পথিক উজ্জ্বল
গীতিকার ও সুরকার : প্রসেনজিৎ ওঝা

আমার চিত্ত হইলো তোমার ভৃত্য
প্রেমের দায়ে ঘুরাইলা।
আমার সহজ সরল মনটারে বন্ধু
কেন পুড়াইলা।।

তোমায় ভালো বাইসা আমি
ছাড়লাম বাড়ি ঘর।
যতনে বসাইলাম তোমায়
আমার /অন্তরের ভিতর।।২
তুমি অন্তরেতে থাকিয়া
অন্তর দিলা জ্বালাইয়া
প্রেমের নামে আমায় তুমি
একি রুপ দেখাইলা।।

ভালোবাসার মানুষ হইয়া
থাকলা নারে ভালো।
দেখতে তুমি চান্দের মতো
ভিতর ভরা কালো।।২
তোমায় ভালো বাসিয়া
বেড়াই এখন কান্দিয়া
সুখের আশায় আমায় তুমি
দুখে যে ভাসাইলা।।

WRITERS

MEGH SHIMUL

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other