LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Premer Pakhi Uira Geche

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
প্রেমের পাখি উইড়া গেছে
শিল্পী : পথিক উজ্জ্বল
গীতিকার ও সুরকার : প্রসেনজিৎ ওঝা
১৮/০১/২০২৪

আমার প্রেমের পাখি
উইড়া গেছে
আমায় দিয়ে ফাঁকি।
ফিরবেনা আর পিঞ্জিরাতে
যতই কাছে ডাকি।। ২
পাখি আমার বোঝেনারে মন।
এতো ভালোবাসালাম তারে
হইলোনা আপন।।

সুখের দিনে কাছে ছিলো
দুখের দিনে দিলো উড়াল।
ভুল মানুষকে বাসলাম ভালো
হায়রে আমার এমন পোড়া কপাল।। ২
আমি কারে বা আর দেবোরে দোষ
নিজের দোষে কান্দি সারাক্ষণ।।
পাখি আমার বোঝেনারে মন।
এতো ভালোবাসালাম তারে
হইলোনা আপন।।

প্রেমের আশায় সব হারাইয়া
নি:স্ব আমি সবাই হইলো পর।
পথে পথে বেড়াই ঘুরে
হায়রে আমার কেউ রাখেনা খবর।। ২
আমি কার কাছে আর চাইবো বিচার
আপন হইয়া ছিঁড়লো মনের বাঁধন।।

WRITERS

PROSENJIT OJHA

PUBLISHERS

Lyrics © IPRS

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other