ও, মাঝপথে কাঁধ ছেড়ে চলে গেল কত হাত
চারপাশে বারোমাসে নেমে আসে কালো রাত
বাড়িতে, অফিসে, কলেজে, মনমরা
ভেবে নিলে এ জীবন রয়ে গেল অধরা
কীভাবে একা বাঁচা শিখে নিতে হয়!
এই, মেঘে রোদে, পাহাড়ে বাহারে, কাপেতে চুমুকে
এই, ভেসে ভেসে, জলেতে, আকাশে, অচেনা মুলুকে
শিখে নাও, অলিতে গলিতে, মাঠেতে, ঘাসেতে
শিখে নাও, আলোতে ভালোতে, জমকালোতে...
যে গেছে যাক, সে থাকার নয়!
কীভাবে একা বাঁচা শিখে নিতে হয়।