যদি বলি, "আমার প্রতিটা রাত তোমার কোলে চাই"
বলো, ঠোঁটের ছোঁয়ায় আদর মাখাবে গালে
যদি বলি, "হ্যাঁ, হাসছি আমি শুধুই তুমি আমার তাই"
বলো, ছেড়ে তো দেবে না কখনও মনের ভুলে
যদি বলি, "আমার প্রতিটা রাত তোমার কোলে চাই"
বলো, ঠোঁটের ছোঁয়ায় আদর মাখাবে গালে
যদি বলি, "হ্যাঁ, হাসছি আমি শুধুই তুমি আমার তাই"
বলো, ছেড়ে তো দেবে না কখনও মনের ভুলে
প্রেমে তুমিও পড়ে যাবে, হায়
শেষ নিঃশ্বাসে তোমাকেই পাশে চাই
তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে
শেষ ঘুমে আমি তবুও তোমাকে চাই
তুমি স্বপ্নেই এসো রূপকথার ওই দেশে
আমি বুকের মাঝে জাপ্টে জড়িয়ে
যত কথা আছে সবই তোমাকেই বলি
আমি কান পেতে সেই মনের গভীরে
লুকোনো যন্ত্রণা শুনে ফেলি
তুমি অভিমানে খুব হয়ে গেলে চুপ
ভুল মেনে নিয়ে কত কত "sorry" বলি
ভাবি থাকবোই রেগে গম্ভীর মুখে
তোমার কোথায় ধুত আমি হেসে ফেলি!
মারপিট আর ঝগড়াঝাঁটি—রা শান্তি চাইবে শেষে
তাই অভিমান ভুলে আদর মাখতে তোমার কাছে এসে